১৪ আগস্ট ২০২৬

৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম
৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

 

বাংলাপ্রেস ডেস্ক: দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।


গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাহিদ ইসলাম।

বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদরের উপড় দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাসহ এনসিপির শীর্ষ নেতারা।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে। চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি