৬ মে ২০২৬

৫ কোটি ৫০ লাখ মার্কিন ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারের অভিযোগে তদন্ত শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫ কোটি ৫০ লাখ মার্কিন ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারের অভিযোগে তদন্ত শুরু

 

ইমা এলিস: যুক্তরাষ্ট্রে থাকা ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারের যোগ্য অপরাধের (যেমন ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা, অপরাধমূলক কর্মকাণ্ড বা যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা) ব্যাপারে তদন্ত চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগষ্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে

দপ্তরটি জানায়, সব মার্কিন ভিসাধারী যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পর্যটকও অন্তর্ভুক্ত তাদের ওপর 'ধারাবাহিক ভেটিং' প্রক্রিয়া চালানো হবে।

একজন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বৃহস্পতিবার জানান, যখনই সম্ভাব্য অযোগ্যতার ইঙ্গিত পাওয়া যায়, তখনই পররাষ্ট্র দপ্তর ভিসা বাতিল করে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তায় হুমকি, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার মতো বিষয় অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, আমরা সব ধরনের তথ্য পর্যালোচনা করি, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার রেকর্ড, অভিবাসন সংক্রান্ত রেকর্ড, অথবা ভিসা অনুমোদনের পর প্রকাশ পাওয়া অন্য যেকোনো তথ্যও অন্তর্ভুক্ত, যা অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় সম্ভাব্য অযোগ্যতার ইঙ্গিত দেয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর থেকে পররাষ্ট্র দপ্তর ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। তাদের মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গ করেছে, আর ২০০ থেকে ৩০০ জনের ভিসা সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগে বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউস দেশব্যাপী ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যুক্তি দেখিয়ে যে তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এদের মধ্যে কয়েকজন বর্তমানে বহিষ্কার প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াই করছেন।

চলতি বছরের শুরুর দিকে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে তাদের স্ট্যাটাস পুনর্বহাল করা হয়।

এছাড়াও, ট্রাম্প প্রশাসন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের ওপরও গুরুত্ব দিয়েছে, যা তার ব্যাপক অভিবাসন নীতির অংশ।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বৃহস্পতিবার আরও বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের অংশ হিসেবে, শপথ গ্রহণের পর থেকে পররাষ্ট্র দপ্তর দ্বিগুণেরও বেশি ভিসা বাতিল করেছেযার মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি