৬ মে ২০২৬

৫ দিনের নতুন কর্মসূচি বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৫ দিনের নতুন কর্মসূচি বিএনপির
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচিগুলো। কর্মসূচিগুলো হলো ৩১ আগস্ট- জেলা উপজেলায় আলোচনা সভা। ১ সেপ্টেম্বর- জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ সেপ্টেম্বর- মহানগর ও জেলায় র‍্যালি। ৩ সেপ্টেম্বর- মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ। ৪ সেপ্টেম্বর- জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি। ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে। বরাবরই দলটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিভিন্ন আন্দোলনে প্রায় দুই হাজার লোককে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কোটা সংস্কার নিয়ে চলা আন্দোলনে দলের ১৯৮ জন প্রাণ দিয়েছেন বলেও দাবি করে বিএনপির মহাসচিব। গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন আমাদের এই অর্জন রক্ষা করতে হবে। তা না হলে নব্য ফ্যাসিবাদ এসে যাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি