৬ জুলাই ২০২৬

৫ দিনে এলো ৫৭ কোটি ডলার রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
৫ দিনে এলো ৫৭ কোটি ডলার রেমিট্যান্স


বাংলাপ্রেস ডেস্ক: নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৫ দিনেই দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮৩ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার বা ১ হাজার ৩৮৩ কোটি টাকার বেশি রেমিট্যান্স। 

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, চলতি জুলাইয়ের প্রথম ৫ দিনে দেশে ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু রোববারই (৫ জুলাই) ২১ কোটি ৯০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে দেশে ৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


এর আগে, সদ্য বিদায়ী জুনের ৩০ দিনে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।

অন্যদিকে গত ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি