
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা অনলাইন পত্রিকা বাংলাপ্রেস ডটকম-এর আজ (২৬ মার্চ) প্রতিষ্ঠাবার্ষিকী। চার বছরের যাত্রা শেষ করে পাঁচ বছরে পা রাখল অনলাইন এ পত্রিকাটি। বাংলা প্রেস-এর পক্ষ থেকে সকল পাঠক,শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। এই চার বছরে পত্রিকাটি দেশ ও বিদেশে অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
অনলাইনে জগতে নতুন প্রত্যাশা রেখে ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল পত্রিকাটি। এরপর পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করে সামনে এগিয়ে চলেছে। 'কারো চোখ রাঙানির ভয়ে বাংলাপ্রেস-এ প্রকাশিত সংবাদ সরানো হয় না'। আগামীতেও পত্রিকাটি পক্ষপাতদুষ্ট না হয়ে সবার কাছে দেশ ও বিদেশের খবর পৌঁছে দেবে, এই প্রত্যাশা রইল।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]