৫ আগস্ট উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ ৫ আগস্ট দেশের সব থানা-উপজেলায় বিজয় র্যালি করবে।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা-উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হবে। একই দিন (বুধবার) দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি