
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দিনটি সরকারিভাবে সাধারণ ছুটির তালিকায় যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিন সাধারণ ছুটি থাকবে। সেই অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ওই দিন বন্ধ থাকবে।
উল্লেখ্য, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ৫ আগস্টকে সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]