৬ মে ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে
বাংলাপ্রেস, ঢাকা: দেশের স্বার্থে এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ আইনি নোটিসটি পাঠিয়েছেন। তিনি রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় নোটিসটি পাঠান। আইনি নোটিসটি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের অনুরোধ করা হয়। আর এতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। নোটিসে আরো উল্লেখ করা হয়, '১৮ অগাস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’। গণমাধ্যমে প্রচারিত পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। সংবিধান লঙ্ঘনের পাশাপাশি দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত করেছেন। সম্প্রতি- যেকোনো উপায়ে বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, এমন বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়। এ বক্তব্যে দেশের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। এর কয়েকদিন আগেই আমরা সুখে আছি, বেহেশতে আছি’ মন্তব্যের পর সমালোচনার মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী। আর এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সরকার ‘টিকিয়ে’ রাখা নিয়ে মন্তব্য করে আবারো তোপের মুখে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি