৬ মে ২০২৬

৪৬ দিন পর বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৪৬ দিন পর বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৪৬দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে নতুন কোল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা থেকে খনির ১৩০৮নং কোল ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। চলতি বছরের ২১ জানুয়ারী উৎপাদনশীল ১৩১৪ নম্বর কোল ফেইজের কয়লার মজুদ শেষ হয়ে গেলে খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে কয়লা উত্তোলনের প্রস্তুতি শেষ করে গতকাল ৮ মার্চ শুক্রবার নতুন ১৩০৮ নম্বর ফেইজ হতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। ইতোপূর্বে, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর খনির ১৩১৪ নম্বর কোল ফেইস থেকে কয়লা উৎপাদন শুরু হয়। এ ফেইস থেকে কয়লা উৎপাদন হয়েছে ২ লাখ ৮০ হাজার মে.টন। ১৩১৪ নম্বর ফেইসে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১৩০৮ নম্বর ফেইসে স্থাপনের কাজ শুরু করে দীর্ঘ ৪৬দিন পর আবারও নতুন করে এ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

খনির একটি কোল ফেইজ এর কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেইসে স্থাপনের জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। এসময়ে ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটিবিচ্যুতি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। এজন্য কয়লার উত্তোলন সাময়িক ভাবে বন্ধ থাকে। এরই ধারাবাহিকতায় ৪৬দিন পর শুরু হয়েছে কয়লা উত্তোলন।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান, কয়লা উত্তোলন শুরু করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩০৮ নং কোল ফেজ থেকে ৫লাখ মে.টন কয়লা উত্তোলন করা সম্ভব বলে আশা করা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি