৪ মে ২০২৬

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। বুধবার রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।   পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান। প্রার্থীদের দাবির মুখে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। গত বছরের ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর ফল প্রকাশ করতে সাড়ে ১৬ মাস লেগেছে পিএসসির। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি