১০ মে ২০২৬

৪৩ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৪৩ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বাংলাপ্রেস ডেস্ক: ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই হিসেবে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন ৭৪১ জন। প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পত্রের সুপারিশক্রমে ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো। পাশাপাশি প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে। ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন। উল্লেখ্য, গতবছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি