৫ মে ২০২৬

৪২তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ৬ জুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৪২তম বিসিএসের স্থগিত ভাইভা শুরু ৬ জুন

বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার পুনঃতারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা ভাইরাসজনিত সংক্রমণের সরকারি বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।

৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি