৬ মে ২০২৬

৪১০ কি.মি. দূরে ঘূর্ণিঝড় মোখা, প্রভাব শুরু উপকূলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৪১০ কি.মি. দূরে ঘূর্ণিঝড় মোখা, প্রভাব শুরু উপকূলে
বাংলাপ্রেস ডেস্ক: উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। ঝড়টি মধ্যরাতে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কি.মি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৬০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাস খবরে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় প্রতি প্রবল মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ ১৪ মে সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কি.মি., যা দমকা অথবা ঝড় হাওয়ার আকারে ২১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ। এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীয ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি