৯ আগস্ট ২০২৬

৪০তম ফোবানা সম্মেলনের প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম
৪০তম ফোবানা সম্মেলনের প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছাবেদ সাথী: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামী  ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।  এ বিষয়টি নিশ্চিত করেছেন ফোবানার নির্বাহী কমিটির  সচিব খালেদ আহমেদ রউফ ও সদস্য আজমল এ খান। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬- এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বর্তমানে  শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। 
তিনি রাজনৈতিক জীবন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি সিলেট নগর বিএনপির প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। একইসঙ্গে তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি দুই মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ফোবানার নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনের সুত্র জানিয়েছে চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটির শতাধিককর্মীরা দিনরাত কাজ করছেন। গত ২৮ মার্চ ৪০তম সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। 
আয়োজক সংগঠনের নেতারা জানিয়েছেন ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
ফোবানার নির্বাহী কমিটির ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক ড. জয়নুল আবেদীন, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আগামী  ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নিতে বাংলা সংস্ক্তিপ্রেমী সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি