৬ মে ২০২৬

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে

বাংলাপ্রেস ডেস্ক: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। পরীক্ষার হল এবং আসন বিন্যাসসহ পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা পরে জানানো হবে।

৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন জমা হয়। প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থী আবেদন করেন।

এবারের পরীক্ষার মাধ্যমে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি