৬ মে ২০২৬

৩৮তম বিসিএসের ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩৮তম বিসিএসের ফল প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার (৩০ জুন) ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, সহকারী সার্জন ২২০ জন ও কৃষি ক্যাডারে ২৪১ জন।

বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে দুই হাজার ২৪ জনকে নিয়োগ দিতে ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ৮ আগস্ট। লিখিত পরীক্ষার ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৮৬২ জনকে উত্তীর্ণ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি