৫ মে ২০২৬

৩১ কোটি টাকা খরচ করে সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩১ কোটি টাকা খরচ করে সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ
বাংলাপ্রেস ডেস্ক: মডেল ও অভিনেত্রী সানি লিওনের প্রতিবেশী হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। এজন্য বাংলাদেশি মুদ্রায় তাকে গুণতে হয়েছে ৩১ কোটি টাকা! ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৩১ কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। ৩৪ তলা ওই ভবনের ২৭ ও ২৮ তলাই এখন তার নতুন ঠিকানা। ওই একই আবাসনে ফ্ল্যাট কিনেছেন সানি। ফলে তারা হয়ে গেলেন প্রতিবেশী। জানা গেছে, প্রতি বর্গফুট ৬০ হাজার টাকা করে এই বাড়ি কিনতে অভিনেতাকে শুল্কই দিতে হয়েছে প্রায় ৬২ লাখ টাকা। গত বছর ডিসেম্বরেই চূড়ান্ত করেন চুক্তি। তারপর চলতি বছরের এপ্রিলে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধা নিয়েই এই মহামারীর সময় অনেক তারকা, ব্যবসায়ী ও উদ্যোক্তরা নতুন সম্পত্তি কিনেছেন। এদিকে করোনাকালে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি কেনা ভালো চোখে দেখছেন না সমালোচকরা। যদিও এ ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি