৬ মে ২০২৬

৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ-বিএনপি কারও সাথেই জোট নয়। ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি; এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, বিএনপি ও আওয়ামী লীগের অপরাজনীতিতে দেশের মানুষ আতঙ্কিত। তাদের প্রতি দেশের মানুষ বিরক্ত। তাই তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। জাপা মহাসচিব বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকলেও তাদের চরিত্র এক। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি তাই করে। দেশের বেকার সমাজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি