৪ মে ২০২৬

৩০ মিনিটেই মধ্যপ্রাচ্য অন্ধকার করার হুঁশিয়ারি ইরানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:১৮ পিএম
৩০ মিনিটেই মধ্যপ্রাচ্য অন্ধকার করার হুঁশিয়ারি ইরানের

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে ৩০ মিনিটেরও কম সময়ে ‘পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) অন্ধকারে ডুবে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি এই হুঁশিয়ারি দেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের (ইরানের) বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি এবং তা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর লেগে যাবে। তবে আদর্শভাবে আমরা সেটা করতে যাচ্ছি না।’
এর জবাবে আজ লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,  যদি তারা (যুক্তরাষ্ট্র) সেটা করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে, যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে। সূত্র:সিএনএন

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি