৬ মে ২০২৬

৩০ ফুট ৭ ইঞ্চির সূর্যমুখীগাছ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৩০ ফুট ৭ ইঞ্চির সূর্যমুখীগাছ
    বাংলাপ্রেস ডেস্ক:   একটি সূর্যমুখীগাছ ৬ থেকে ১০ ফুট লম্বা হয়। কয়েকটি প্রজাতি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উচ্চতায়ও পৌঁছায়। কিন্তু তাই বলে ৩০ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সূর্যমুখীগাছ! উচ্চতার দিক দিয়ে গাছটি অনানুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ফোর্ট ওয়েইন শহরের বাসিন্দা অ্যালেক্স বাবিচের বাড়ির আঙিনায় বেড়ে উঠেছে এই বিশাল আকৃতির সূর্যমুখীগাছ। অ্যালেক্স মূলত যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙতে, এই রেকর্ডে নিজের নাম লেখাতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই লক্ষ্যে গত বছরও তিনি একটি সূর্যমুখীগাছ রোপণ করেছিলেন। যত্নআত্তি করে গাছটিকে বড় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গাছটি রেকর্ড ভাঙতে পারেনি।
হাল না ছেড়ে এ বছর অ্যালেক্স নতুন উদ্যমে কাজে লেগে পড়েন। সম্প্রতি ২৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতায় পৌঁছে তাঁর গাছটি যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে দেয়। গাছটির উচ্চতা এখনো বাড়ছে। অ্যালেক্স তাঁর সূর্যমুখীগাছটির নাম দিয়েছেন ‘ক্লোভার’। ‘ব্লুম’ নামের একটি তথ্যচিত্রে অ্যালেক্সের এই প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্মাতারা গত সপ্তাহে আবার অ্যালেক্সের বাড়িতে গিয়ে ক্লোভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভাঙার দৃশ্য ধারণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখন ক্লোভারের উচ্চতা যাচাই করবে, যাতে গাছটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া যায়।
বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা সবচেয়ে উঁচু সূর্যমুখীগাছের উচ্চতা ৩০ ফুট ১ ইঞ্চি। ২০১৪ সালের ২৮ আগস্ট জার্মানির এক ব্যক্তি রেকর্ডটি গড়েন। তবে ক্লোভার ইতিমধ্যে এই উচ্চতা ছাপিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষা। কাঠবিড়ালের আক্রমণ থেকে ক্লোভারকে রক্ষায় ফোর্ট ওয়েইন শহরের কর্তৃপক্ষ অ্যালেক্সকে সহায়তা দিয়েছে। অ্যালেক্স বলেন, ‘আমরা ৩০ বছর ধরে এখানে আছি। আমরা ফোর্ট ওয়েইনকে খুবই ভালোবাসি। এখানে আমাদের অনেক বন্ধু ও স্বজন আছে। আর এই শহরের সবাই সহযোগিতা করে। এটা সত্যিই দারুণ। সত্যি বলতে, সবার সহায়তাই আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি