৪ মে ২০২৬

৩০ দিনের আল্টিমেটাম: যুদ্ধ থামাতে চায় ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২৫ পিএম
৩০ দিনের আল্টিমেটাম: যুদ্ধ থামাতে চায় ইরান

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘নূর নিউজ’-এর তথ্যমতে, এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। 

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া ইরানের পক্ষ থেকে লেবাননে ইসরাইলি সামরিক অভিযানসহ যাবতীয় শত্রুতা বন্ধের দাবিও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্ববর্তী নয় দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইরান এই ১৪ দফার প্রস্তাবটি সামনে এনেছে। যদিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে এবং গত তিন সপ্তাহ ধরে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনো কার্যকর আছে বলে মনে হচ্ছে। 

এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রোববার (৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সাথে ফোনালাপ করেছেন। উল্লেখ্য, ওমান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি