৩ অক্টোবর ভারত যাচ্ছেন শেখ হাসিনা, স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতীয় ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৩-৬ অক্টোবর দেশটির রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশি দুই দেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের পরে এই প্রথম ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতির পাশাপাশি ৫ অক্টোবর (শনিবার) দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।
শেখ হাসিনার এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কী কী চুক্তি স্বাক্ষরিত হবে তা স্পষ্ট জানানো হয়নি। এছাড়া দুই দেশের সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পও উদ্বোধন করবেন।
এ সফরে শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি