৭ মে ২০২৬

৩ জুন থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলছে ইতালি, খুলছে বিমানবন্দর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩ জুন থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলছে ইতালি, খুলছে বিমানবন্দর

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকায় ইতালিতে স্বাভাবিক হতে শুরু করেছে জীবন ও জীবিকা। দেশটির সরকারের সর্বোচ্চ চেষ্টায় সম্মুখ যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ায় স্বাভাবিক হতে আরম্ভ করেছে সবকিছু।

অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, পার্ক, উপাসনালয় গুলো দেয়ার পর এবার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালি। জানা গেছে আগামী ৩ জুন থেকে ইতালিতে অবাধে চলাচলের সুযোগ পাবে দেশটির ৬ কোটি নাগরিক। সেই সাথে ৩ জুন থেকে খুলে দেয়া হচ্ছে ইতালির সব বিমানবন্দর। আগামী ৩ জুন থেকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফ্লাইটের অনুমতি দেওয়া হবে জানিয়েছেন ইতালির পরিবহনমন্ত্রী ডি মিশেলি।

বুধবার ইতালির রাজধানী রোমে পরিবহনমন্ত্রী পাওলা ডি মিশেলি জানিয়েছেন, ইতালির সমস্ত বিমানবন্দর ৩ জুন থেকে আবারও চালু হবে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফ্লাইট গুলোর অনুমতি দেয়া হবে। দীর্ঘ দুই মাসেরও অধিক সময় পর অবাধে যাতায়াত করতে পারবেন ইতালিবাসী। তবে সবাইকে সর্তক ও সচেতনার সহিত সব আইন কানুন মেনে চলার কঠোর হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

তিনি আরও জানিয়েছেন আগামী ৩ জুন থেকে খুলে দেয়া হবে ইতালির সব সীমান্ত।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ইতালিতে প্রাণ হারিয়েছেন ৩২ হাজার ৩৩০ জনের। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩২ হাজার ২৮২ জন।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, দীর্ঘ দুই মাস পর ইতালির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে । নিরাপত্তার স্বার্থে সবাইকে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী । করোনার প্রভাব পুরোপুরি শেষ না হওয়ায় সবাইকে নিয়ম মেনে চলতেও আহ্বান জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি