২শত বোতল ফেন্সিডিলসহ পাবনার মাদক কারবারি গাংনীতে আটক।
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুর প্রতিনিধি: ২শত বোতল ফেন্সিডিলসহ পাবনার এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। আটক মাদক ব্যাবসায়ী পাবনা সদর উপজেলার নিয়ামতুল্লাহপুরের আঃ আলিমের ছেলে সোহেল রানা (২৮)। পুলিশ সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ব্রিজপাড়া বাজার এলাকায় এক মাদক ব্যাবসায়ী সিএনজি গাড়িতে মাদক পাচার করছে। এমন খবর পেয়ে গাংনী থানা পুলিশের পিরতলা ক্যাম্প ইনচার্জ এস আই অজয় কুমার কুন্ডু ও এএসআই আহম্মদ আলি সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। এসময় সিএনজির গ্যাস চেম্বার থেকে ২শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ জানান, আটক সোহেল রানাকে মাদক মামলায় মেহেরপুর জেল হাজতে প্রেরন করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি