৬ মে ২০২৬

২৮ তারিখের পর শিথিল হতে পারে কঠোর লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৮ তারিখের পর শিথিল হতে পারে কঠোর লকডাউন
বাংলাপ্রেস ডেস্ক: কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ ২৮ এপ্রিলের পর কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রাশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে, বিধিনিষেধ শিথিল হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ বিষয়ে ২৮ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। তবে, করোনা সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে, শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সারা দেশে ২৫শে এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট এবং শপিংমল খোলা থাকবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি