৪ মে ২০২৬

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

সম্প্রতি তার ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে আলোচনা হয়।

তিনি বলেন, সেখানে আমাদের প্রবাসীরাও দাবি করেছেন, যাতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হয়। মন্ত্রী বলেন, ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

ড. মোমেন বলেন, আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি