৮ মে ২০২৬

২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও ক্লাস চলবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও ক্লাস চলবে
  বাংলাপ্রেস ডেস্ক: তাপপ্রবাহ চললেও আর ছুটি না বাড়িয়ে ২৮ এপ্রিল থেকেই স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কর্যক্রম রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলিসহ শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ। দেশের বিভিন্ন স্থানে পারদ উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই। নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো ২৮ এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যখ্যা- দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়। তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বেলিসহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি