৬ মে ২০২৬

২৮ বছর পর ফের সচল হলো ডাকসু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৮ বছর পর ফের সচল হলো ডাকসু

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর আজ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা। এর মাধ্যমে ডাকসু কমিটির অভিষেক হলো। নবনির্বাচিত ২৫ সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার বেলা ১১টার কিছুক্ষণ পর ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে প্রথম বৈঠকে অংশ নেন তারা। এতে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

এর আগে গতকাল শুক্রবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছিলেন, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে শনিবার ডাকসুর দায়িত্ব নেবেন তিনি। পাশাপাশি দায়িত্ব নিয়ে পুনরায় ডাকসু নির্বাচন অন্যান্য যৌক্তিক কারণে শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ মার্চ। নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন আকতার হোসেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি