২৮ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার এএন-২৬ মডেলের একটি বিমান ২৮ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। দেশটির পূর্বে অবস্থিত কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের বর্তমান অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এ বলা হয়েছে ২৯ আরোহী নিয়ে এএন-২৬ মডেলের একটি বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটিতে ২২ জন আরোহী সহ ৬ জন ক্রু রয়েছে। বিমানটি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছে ওই এলাকা প্রচুর মেঘে আচ্ছন্ন রয়েছে। সূত্র: রয়টার্স
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি