৫ মে ২০২৬

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’

বাংলাপ্রেস ডেস্ক: হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তি পাচ্ছে আগামী ২৭শে মার্চ। গতকাল সোমবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। এই সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ছবিটি নিয়ে হিরো আলম বেশ আশাবাদী।

উচ্ছ্বসিত এই তারকা জানান, ‘আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট ছাড়পত্র পেয়েছে আমার প্রথম প্রযোজিত এই সিনেমা।’ মুকুল নেত্রবাদি পরিচালিত এই সিনেমার নামকরণ নিয়ে হিরো আলম জানান, ‘আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি সাহসী হিরো আলম।’

ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিতে আরও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ। উল্লেখ্য, সামাজিক মাধ্যমের ট্রল থেকে আলোচনায় ওঠে আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন হিরো আলম। সে সময় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি