৪ মে ২০২৬

২৬২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৬২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে যেভাবে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ, তেমন কিছুই আজ বাংলাদেশের বিপক্ষে দেখাতে পারেনি তারা। টাইগার বোলারদের কৃতিত্ব দিতেই হয় প্রথম ইনিংস শেষে। শুরুর দিকে মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা খরুচে হলেও লাগামটা টেনে ধরেছিলেন মাশরাফি আর সাকিব। এরপর যোগ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

ডাবলিনের ক্যাসল পার্কে মঙ্গলবার চলছে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ককে।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিয়ান দুই ওপেনার দুর্দান্ত শুরু করলেও সেটি টেকেনি বেশীক্ষণ। ১৬ ওভার ২ বলের মাথায় সুনীল অ্যামব্রিসকে ৩৮ রানে সাজঘরের পথ ধরান প্রথম ওভার করতে আসা মিরাজ।পরের ওভারে দ্বিতীয় বলের সময় ডোয়াইন ব্রাভোকে ফেরান সাকিব আল হাসান।

তবে রোস্টন চেজকে নিয়ে দলীয় ৯০ রান থেকে ২০৫ রানে নিয়ে গিয়ে তবেই থামেন হোপ। ১১৫ রানের এই জুটিতে হোপের সঙ্গে চেজও তুলেন নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৬২ বলে ৫১ রান করে ক্যাচ দেন মাশরাফির বলে।

এরপর ক্যারীবয় অধিনায়ক জেসন হোল্ডারকেও নিজের শেষ ওভারে ফেরান মাশরাফি। শেন ডওরিচকে ৬ রানে ফেরান আরেক পেসার সাইফউদ্দিন।

দুর্দান্ত শুরু করা ক্যারিবীয়রা শেষ পর্যন্ত আটকে যায় মাশরাফি-সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে।

৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬১ রান।

মাশরাফি ১০ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ১০ ওভার করে সাইফউদ্দিন দেন ৪৭। উইকেট নিয়েছেন দুটি। চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজ ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৮৪ রান।

সাকিব আল হাসান ১ উইকেট নিলেও ১০ ওভারে দেন মাত্র ৩৩ রান। এ ছাড়া মেহেদী মিরাজ নেন ১টি করে উইকেট। ডান-হাতি এই স্পিনার দিয়েছেন ৩৮ রান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি