৪ মে ২০২৬

২৬ ফ্রেব্রুয়ারি আ্যসাল নিউ জার্সি চ্যাপটার এর আদমশুমারী বিষয়ক প্রশিক্ষন ও চাকুরী মেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৬ ফ্রেব্রুয়ারি আ্যসাল নিউ জার্সি চ্যাপটার এর আদমশুমারী বিষয়ক প্রশিক্ষন ও চাকুরী মেলা

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটিতে আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার আ্যসাল নিউজারসি চ্যাপটার এর উদ্যোগে আদমশুমারী বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী ও চাকুরী মেলার আয়োজন করা হয়েছে।আটলান্টিক সিটির ১০১৪ আটলান্টিক এভিনিউতে অবস্থিত ‘লোকাল ফিফটি ফোর’ এর সদর দপ্তরে ঐদিন সন্ধ্যা ৫.৩০ মিনিটে এই ‘প্রশিক্ষন কর্মসূচী ও চাকুরি মেলা ‘ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেন্সাস ব্যুরো চলতি ২০২০ সালের আদমশুমারির জন্য লোক নিয়োগ করবে। নিয়োগ প্রাপ্তরা আগামী পহেলা এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ছয় থেকে আট সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা সপতাহে পার্টটাইম -ফুলটাইম সহ সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও অনাগরিক আঠারো বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এ চাকুরীর সুযোগ পাবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দক্ষিন এশীয় প্রবাসীদের অবহিতকরন এবং আদমশুমারিতে তাঁরা যাতে সবাই অংশগ্রহন করে সে ব্যাপারে প্রচার-প্রচারনা চালিয়ে দক্ষিন এশীয় প্রবাসীদেরকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে করনীয় বিষয়সমূহ নির্ধারণ এর জন্য এই আয়োজন।

সংগঠনের সভাপতি ফারুক হোসেন দক্ষিন এশীয় অভিবাসীদেরকে এই আয়োজনে শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর যুক্তরাষ্ট্রে আদমশুমারি অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্য দিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি