৪ মে ২০২৬

২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

বাংলাপ্রেস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।

মঙ্গলবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব চলবে। এরপর ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বিপিএল। প্লে-অফ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি