৮ মে ২০২৬

২৫০ দ‌রিদ্র প‌রিবা‌রের মা‌ঝে 'আইকন-২০০৬' এর ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৫০ দ‌রিদ্র প‌রিবা‌রের মা‌ঝে 'আইকন-২০০৬' এর ত্রাণ বিতরণ

জবি থেকে সংবাদদাতা : করোনা আতঙ্কে ঘরে অবস্থানকারী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের প্রায় ২ শত ৫০ টি দুস্থ ও অসহায় প‌রিবা‌রের মা‌ঝে বাড়ি বাড়ি গি‌য়ে চাল, ডাল ,আলু ও সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দি‌চ্ছেন রাণীশিমূল ইউনিয়ন এর এস এস সি ২০০৬ সালের ব্যাচের বন্ধুদের সংগঠন "আইকন-২০০৬"।

অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি পরিবা‌রের মাঝে চাল, ডাল ,আলু,ডাল ও সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরন ক‌রেন "আইকন-২০০৬" সংগঠন‌টি।

সংগঠ‌নের সভাপতি মাহাবুবুর রহমান মিলন বলেন," বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কার‌নে সমগ্র পৃ‌থিবীর অর্থনী‌তি‌তে বিরাট ধ্বস নেমে এ‌সে‌ছে। শুধু তাই নয় আমা‌দের সমা‌জের অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষ আ‌রো বে‌শি বিপ‌দে প‌রে‌ছে। তা‌দের আয় বন্ধ হ‌য়ে গে‌ছে; আর তাই আমরা আমা‌দের সাধ্যমত তা‌দের সাহায্য করার চেষ্টা ক‌রে‌ছি এবং আইকন-২০০৬ পরিবারের সকল সদস্যদের সহ‌যোগীতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনের স‌াধারন সম্পাদক হাসানুর রহমান হিজল ব‌লেন, "অ‌নেক গ‌রিব মানুষ দি‌নে আয় ক‌রে দি‌নে খায়। ক‌রোনা ভাইরা‌সের কার‌নে তারা ঘর থে‌কে বের হ‌তে পার‌ছেনা। এছাড়াও তা‌দের ঘ‌রে খাবার ও নেই। আমরা বন্ধুরা যতটুকু পা‌রি তা‌দের সাহায্য কারার চেষ্টা কর‌ছি। আর এভা‌বে সবাই সাহায্য কর‌লে গরিবরা খেয়ে বাচঁ‌বে।"

এছাড়াও এ সময় উপ‌স্থিত ছি‌লেন, আইকন -২০০৬ এর সাংগঠনিক সম্পাদক এম.এ. ইলিয়াস,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এবং সদস্য এম.এস.এইচ নাহিদ, আ‌মিনুল ইসলাম, মিজান,আতিকুর রহমান, ইমরান,রফিকুল, সজীব, রাজু,মুর্শিদ, বাপ্পি, শাকিল, মুরাদ, আরাফাত,সোহেল, মিশু, আশরাফুল, মামুন, মনির,মোক্তা,মোকাররম ও নূরনবী সহ আ‌রো অনেক সদস্য উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি