২৫ স্থানে মিলবে কম দামের ডিম-মুরগি-গরুর মাংস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার থেকে সারাদেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখনও বাজারে স্থিতিশীলতা আসেনি, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যথাসম্ভব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে বাজারে কৃত্রিমভাবে উচ্চমূল্য রাখা হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অসুবিধাজনক। তবে, কম দামে পণ্য সরবরাহ করে তারা প্রমাণ করতে চান যে, আসলে বাজারে এর থেকেও সস্তায় পণ্য দেওয়া সম্ভব।
প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, ঢাকার ২৫টি পয়েন্টসহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু থাকবে, যাতে মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি