৮ মে ২০২৬

২৫-৩১ মার্চ পর্যন্ত সারাদেশের শপিংমল ও মার্কেট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৫-৩১ মার্চ পর্যন্ত সারাদেশের শপিংমল ও মার্কেট বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এর আওতায় পড়বে না।

আজ রোববার সন্ধ্যায় দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া ও সিনিয়র সহসভাপতি তৌফিক এহেসান এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মার্কেট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। তাছাড়া শ্রমিক-কর্মচারী ও মালিকদের করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। অন্যদিকে, বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লকডাউন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি