২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ৮ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন; এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।
এদেরমধ্যে, একজন নারী এবং ত্রিশোর্ধ্ব এক যুবক রয়েছেন। সবমিলিয়ে, শুধু নিউইয়র্কেই প্রাণ হারালেন ৬৭ বাংলাদেশি। এদের প্রায় সবাই ব্রুকলিন বা লং আইল্যান্ডের বাসিন্দা। বাকি রাজ্যগুলোয় আরও ১০ জনের প্রাণহানির খবর দিয়েছে বাংলাদেশ সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় চলছে জানাজা ও দাফন। নিউইয়র্ক আজ মৃত্যুপুরী।
এখানে মৃত্যুও ব্যয়বহুল। কবরের জায়গার জন্য সর্বনিম্ন ১৩০০ থেকে ২০০০ ডলার। কবরস্থানে নেয়া ও ডেথ সার্টিফিকেটের জন্য ফিউনারেল হোমের চার্চ ১৮০০ ডলার। কবর খনন ও মাটি ভরাট করানোর জন্য আরও ২৫০০ ডলার। শনিবার বা রোববার হলে এ ব্যয় আরও বেশি হয়। সব মিলে ৬-৭ হাজার ডলারের প্রয়োজন হচ্ছে প্রতিটি লাশ দাফন করতে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি