৭ মে ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬, নতুন আক্রান্ত ৯৩০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬, নতুন আক্রান্ত ৯৩০

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সাত জন রয়েছেন।

আজ শনিবার শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টার তথ্য যোগ করে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

এদিকে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৬ লাখ ২১ হাজার ৪১৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ হাজার ৪০৫ জন। প্রাণহানি বেড়ে ৩ লাখ ৮ হাজার ১৫৪ জনে ঠেকেছে। যেখানে একই সময়ে মারা গেছেন ৫ হাজার ৭২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জনে।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি