
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৪ হাজার ৫৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
গতকালও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০৮ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৮৬৯ জন। শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]