৮ মে ২০২৬

২৪ ঘণ্টায় দেশে নতুন কোন করোনা রোগী নেই : আইইডিসিআর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৪ ঘণ্টায় দেশে নতুন কোন করোনা রোগী নেই : আইইডিসিআর

বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হলেও নতুন কোনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ রোববার দুপুর ১২টার পর আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সেব্রিনা বলেন, ‘নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েনি। সুতরাং গতকাল পর্যন্ত যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্তের কথা বলা হয়েছিল সংখ্যাটা তাই আছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে ভয়াবহ আকার ধারণ করে ভাইরাসটি। উহান থেকে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। এসব দেশ ও অঞ্চলে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয় ২৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও ছয় লাখ ছাড়িয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। এরপর আরও ৪৮ জনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে পাঁচজন মারা যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি