৫ মে ২০২৬

২৪ ঘণ্টায় ১৩২ জনের প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৪ ঘণ্টায় ১৩২ জনের প্রাণহানি
বাংলাপ্রেস ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৩২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ৭৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৮.২৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। এদিকে, মৃত ১৩২ জনের মধ্যে পুরুষ ৮১ জন আর নারী ৫১ জন। বিভাগ ভিত্তিক খুলনায় সর্বোচ্চ মৃত্যু ৩৫ জন, ঢাকায় ৩০ জন, রাজশাহী ও চট্টগ্রামে ২৪ জন করে, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন এবং বরিশাল ও সিলেটে ২ জন করে মারা গেছেন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি