৫ মে ২০২৬

২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউ ইয়র্ক প্রতিনিধি : জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওইদিন সকাল সাড়ে ৮টায় অ্যামিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে নিউ ইয়র্কে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন বলে স্থানীয় আওয়ামীলীগের একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকসহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে মিলিত হবেন হবার কথা রয়েছে বলে সূত্রটি উল্লেখ করেন। জাতিসংঘ সফরের পর গত বছরের ন্যায় এবারো ভার্জিনিয়ায় যেতে পারেন তাঁর ছেলের বাসায়। সেখানে ২৮ সেপ্টেম্বর ঘনিষ্ঠজনদের সাথে তাঁর জন্মদিন পালনের সম্ভাবনা রয়েছে। প্রতি বছরের ন্যার এবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের।২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের হিলটন হোটেল হলরুমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি