৫ মে ২০২৬

২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি
বাংলাপ্রেস ডেস্ক: ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কেনা যাবে। সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ও ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মের ট্রেনের টিকেট। তবে রোজা ৩০টি হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট। স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারের মধ্যে একটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত থাকবে। আর অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে। রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে। ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে 'খুলনা স্পেশাল' নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি