২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি