৪ মে ২০২৬

২২ বছর বয়সে আত্মহত্যা: দক্ষিণি অভিনেত্রীকে কতটা চেনেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২২ বছর বয়সে আত্মহত্যা: দক্ষিণি অভিনেত্রীকে কতটা চেনেন
    বাংলাপ্রেস ডেস্ক:  মালয়ালম সিনেমায় তিনি ছিলেন পরিচিত মুখ। ‘যক্ষী’ চরিত্রে দর্শকের মনে গেঁথে ছিলেন, সেই অভিনেত্রী ময়ূরীর জীবন শেষ হয় মাত্র ২২ বছর বয়সে। আজও, তাঁর মৃত্যুর দুই দশক পরও দর্শক তাঁকে ভুলতে পারেননি। অষ্টম শ্রেণিতে পড়ার সময় চলচ্চিত্রে অভিষেক ঘটে ময়ূরীর। মাত্র ৭ বছরের ক্যারিয়ার, কিন্তু তাতেই গড়ে তুলেছিলেন এক শক্তিশালী উপস্থিতি। মালয়ালম সিনেমায় তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। মমুট্টির সঙ্গেও একাধিকবার স্ক্রিন শেয়ার করেছিলেন ময়ূরী। তবে যেটি তাঁকে অমরত্ব দিয়েছে, সেটি ১৯৯৯ সালের ছবি ‘আকাশ গঙ্গা’। পরিচালক বিনয়ন পরিচালিত এই হরর ছবিতে ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরী। গঙ্গা ছিল এক রাজপরিবারের দাসী, যাকে প্রেম করার অপরাধে নির্মমভাবে হত্যা করে সেই পরিবারের কর্তা। পরে সে ‘যক্ষী’ হয়ে ফিরে আসে প্রতিশোধ নিতে। পরিবারের সব পুরুষ সদস্যকে একে একে শেষ করে দেয়। যদিও ছবিতে অভিনেত্রী দিব্যা উন্নিই মূলত যক্ষীর আধার রূপে উপস্থিত ছিলেন, গঙ্গার আত্মা যিনি ধারণ করেছিলেন। তবু প্রকৃত গঙ্গা চরিত্রে ময়ূরীর উপস্থিতি ছিল দাগ কাটার মতো। তাঁর অভিব্যক্তি, শরীরী ভাষা ও চোখে ভয় ছড়ানো অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। ‘আকাশ গঙ্গা’ ছিল না তাঁর একমাত্র সাফল্য। বড় হোক বা ছোট, যেকোনো চরিত্রেই তিনি তাঁর ছাপ রেখে গেছেন। ২০০৫ সালে মাত্র ২২ বছর বয়সে আত্মহত্যা করেন ময়ূরী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি