২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনার বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি বাড়ানো হবে।
প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলছে।
বৃহস্পতিবারের অফিস আদেশে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’
উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি