৬ মে ২০২৬

২০৫০ সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০৫০ সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারাবে

বিদেশ ডেস্ক: আমেরিকার বেশির ভাগ নাগরিকই মনে করেন আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে ওয়াশিংটন। নতুন এক মতামত জরিপ এ তথ্য পাওয়া গেছে।

পিউ রিসার্চ সেন্টারের চালানো এ মতামত জরিপে দেখা গেছে যে মার্কিন ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ছয় জনই মনে করেন, ২০৫০ সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে। জরিপে আরও দেখা গেছে, মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই এমন ধারনা পোষণ করছেন। তবে শ্বেতাঙ্গ এবং তুলনামূলক ভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্য এ ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায় যে, মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সমর্থকদের ৬৫ শতাংশ এ ধারণা পোষণ করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন যে ২০৫০ সালের বিশ্বে প্রভাব হারাবে আমেরিকা। অন্যদিকে, অনেক মার্কিন নাগরিকই মনে করেন বিশ্বে চীনের প্রভাব বাড়বে। এ ছাড়া, আগামী ৩০ বছরের মধ্যে আমেরিকাকে অতিক্রম করবে নিশ্চিত ভাবেই অনেকে ধারণা ব্যক্ত করেছেন। অন্যদিকে কেউ কেউ বলেছেন, এমনটি ঘটনার সম্ভাবনা রয়েছে। জরিপে দেখা গেছে, আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি