৭ মে ২০২৬

২০৩০ সালের মধ্যে তিন কোটি কর্মসংস্থান: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০৩০ সালের মধ্যে তিন কোটি কর্মসংস্থান: প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, এই কর্মসংস্থান সৃষ্ট হলে দেশে বেকারত্বের অবসান ঘটাবে।

তিনি আরোও বলেন, দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসার উদ্যোগ (স্টার্ট আপ) সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এবছর পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, কৃষি খাতের উন্নয়নে ২০ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে।

নিয়ম অনুযায়ী জাতীয় সংসদে প্রতি বছর বাজেট পেশসহ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু এ বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতার পুরোটা পাঠ করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্য পড়ে দেন। সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। এক জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি