৬ মে ২০২৬

২০২৯ সালের মধ্যে ‘ক্যাশলেস’ সোসাইটি গড়ে তোলা হবে : জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২০২৯ সালের মধ্যে ‘ক্যাশলেস’ সোসাইটি গড়ে তোলা হবে : জয়
বাংলাপ্রেস, ঢাকা: জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে, ২০২৯ সালের মধ্যে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা হবে বাংলাদেশে, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রতিটি পদক্ষেপই বাংলাদেশিদের নিজেদের বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম ‘বিনিময়’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জয় বলেন, বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতারা ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করতে চেয়েছিল। জটিলতার কারণে বাংলাদেশ সে পথে যায়নি। নগদ টাকা লেনদেনে চুরি অথবা নানা ধরনের হয়রানির ভয় থেকে যায় সেসব ক্ষেত্রে। এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে বিনিময় প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি বিভিন্ন কাজে ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে ৯৫ ভাগ অ্যাপই বাংলাদেশে তৈরি বলে জানান সজীব ওয়াজেদ জয়। আগামী কয়েক বছরের মধ্যেই সকল সরকারি সেবা ডিজিটালাইজড হবে বলেও উল্লেখ করেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি