৫ মে ২০২৬

২০২৫ সালে সৌদিতে রেকর্ড ৩৫৬ জনের মৃত্যুদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পিএম
২০২৫ সালে সৌদিতে রেকর্ড ৩৫৬ জনের মৃত্যুদণ্ড

বাংলাপ্রেস ডেস্ক:   সদ্য বিদায়ী ২০২৫ সালে সৌদি আরবে ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মাধ্যমে এক বছরে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড স্থাপন করেছে সৌদি। বার্তা সংস্থা এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

বিশ্লেষকেরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চালু হওয়া ‘মাদকবিরোধী যুদ্ধের’ সঙ্গে মৃত্যুদণ্ডের সম্পর্ক রয়েছে। মাদকবিরোধী অভিযানে অনেককে গ্রেফতার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু মাদকসংক্রান্ত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে টানা দুই বছর মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড করেছে সৌদি আরব। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

২০২২ সালের শেষের দিকে মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান পুনর্বহাল করে সৌদি আরব। এর আগে প্রায় তিন বছর ধরে নাশকতামূলক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল।

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে সৌদিতে মহাসড়ক ও সীমান্তে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সেখান থেকে মাদকের লাখ লাখ ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কয়েক ডজন পাচারকারীকে।

আরব উপসাগরের দেশটি দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষপকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববাসীর সামনে সৌদি আরবকে আধুনিক দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টার বিপরীত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তারা।

মানবাধিকারকর্মীরা বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের চলমান নীতি তার সেই কর্মসূচি গড়তে এই সর্বজনীন ও সহনশীল সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি